কাপাসিয়ায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

আপডেট : ০৯ মে ২০১৮, ২১:১৪
গাজীপুরের কাপাসিয়ায় আজ বুধবার বিকালে পৃথক স্থানে ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
 
জানা যায়, উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ গ্রামের চিনারচুল বিলে ধান কাটার সময় কৃষক মমিনুর রহমান বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান। তিনি কুড়িগ্রাম জেলার কচাঘাটা উপজেলার সভারটেক গ্রামের আহছান আলীর পুত্র। তিনি সালদৈ গ্রামের জয়নাল বেপারীর ধান কাটার শ্রমিক হিসাবে কয়েকদিন যাবত কাজ করছিলেন।
 
অপরদিকে উপজেলার সনমানিয়া ইউনিয়নের দক্ষিনগাঁও চন্ডালহাতা বিলে ধান কাটার সময় বজ্রপাতে মোতালিব (৪০) নামে এক দিনমজুর ঘটনাস্থলে মারা যান। তিনি দক্ষিনগাঁও টানপাড়ার মৃত আলীম উদ্দিন ভূঁইয়ার পুত্র। একই সময় আড়াল গ্রামের জামাল উদ্দিনের পুত্র আলামিন (২৫) আহত হয়। অপর দিকে বজ্রপাতে সদর ইউনিয়নের খোদাদিয়া গ্রামের কৃষক সফিক মিয়ার একটি গরুর মৃত্যু হয়েছে।
 
ইত্তেফাক/নূহু