ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বজ্রপাতে পল্লীবিদ্যুতের এক কর্মী মারা গেছেন। বুধবার বিকেলে উপজেলার পত্তন ইউনিয়নের বড় পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
ওই কর্মীর নাম সাইফুল ইসলাম (৩৫)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, বিকেলে জেলার সুহিলপুর পল্লীবিদ্যুৎ অফিসের লাইনম্যান সাইফুল ঝড়ের সময় বিদ্যুৎ লাইনে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতের আঘাতে খুঁটির উপর থেকে নিচে পড়ে যান।
এসময় তাকে দ্রুত উদ্বার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিজয়নগর থানার ওসি আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/আরকেজি
