দিনেই রাতের আধাঁর

আপডেট : ১০ মে ২০১৮, ১১:৪৩
মেঘে ঢাকতে ‍শুরু করে রাজধানীর আকাশ। মুহূর্তে সেই মেঘ পরিণত হয় কালো বজ্রমেঘে। দিনেই রাতের মতো কালো আঁধার নেমে আসে। কালো মেঘ নামলেও দিনের আলোয় এতো ঘন কালো অন্ধকার খুব পরিচিত নয় রাজধানীবাসীর কাছে।
 
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কালো আকাশ ভেঙে নামে বৃষ্টি। সঙ্গে শুরু হয়ে ঝড়ো হাওয়া। 
 
হঠাৎ ঝড়-বৃষ্টিতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। নিমিষেই রাস্তাঘাট ফাঁকা হতে দেখা গেছে। 
 
ইত্তেফাক/কেকে