গাইবান্ধার সাঘাটা থেকে মাদকসহ হোসনে আরা বেগম (৪৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বোনারপাড়া এলাকার পাকা রাস্তার বাটি নামক ব্রিজের উপর থেকে ইয়াবা ও ফেনসিডিল বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়।
জেলা ডিবি পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চিহ্নিত মাদক ব্যবসায়ী হোসনে আরা বেগমকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে ১শ' ৯৩ পিস ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। হোসনে আরা একই উপজেলার শিমুলতাইড় গ্রামের মৃত আবু বকর সিদ্দিকের স্ত্রী। তার বিরুদ্ধে বগুড়া, জয়পুরহাট ও গাইবান্ধা সদর থানায় চারটি মাদক দ্রব্য মামলা রয়েছে। এছাড়া মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় সাঘাটা থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এসএস
