ইংলিশ কাউন্টি দল মিডলসেক্সের সাথে চুক্তি সম্পন্ন করেছেন ওয়েস্ট ইন্ডিজের অল-রাউন্ডার ডুয়াইন ব্র্যাভো। চলতি বছর তিনি ভাইটালিটি ব্লাস্টে মিডলসেক্সের হয়ে টি২০ ম্যাচ খেলবেন।
দুটি টি২০ বিশ্বকাপ আসরে ব্র্যাভো ওয়েস্ট ইন্ডিজকে শিরোপা জয়ে দারুনভাবে সহযোগিতা করেছেন। কাউন্টি মৌসুমের প্রথম ছয়টি ম্যাচে তিনি মিডলসেক্সকে প্রতিনিধিত্ব করবেন। আগামী ৫ জুলাই সারের বিপক্ষে লর্ডসে তার অভিষেক হতে যাচ্ছে। এ সম্পর্কে ব্র্যাভো বলেছেন, ‘বিশ্বের বিভিন্ন স্থানে খেলতে পারাটা আমার ক্যারিয়ারের অত্যন্ত সৌভাগ্যেরর একটি বিষয়। লন্ডনের লর্ডস মাঠটি সবসময়ই আমাকে বিশেষ এক অনুভূতি উপহার দেয়।’
মিডলসেক্সের ক্রিকেট ব্যবস্থাপনা পরিচালক আনগাস ফ্রেসার বলেছেন, ব্র্যাভো এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা একজন টি২০ খেলোয়াড়। ব্যাট ও বল হাতে সে দলের জয়ের সবসময়ই ভূমিকা রাখে। বাসস।
ইত্তেফাক/রেজা
