ঢাকা গাজীপুর কাপাসিয়ায় ক্ষেতে কাজ করে জীবিত বাড়ি ফেরা হয়নি কৃষি শ্রমিক মমিনুরের। বুধবার দুপুরে সেখানে বজ্রপাতে প্রাণ গেছে তার। তিনি নাগেশ্বরী উপজেলার কেদার শোভারকুটি চামটারপাড় গ্রামের আছান আলীর পুত্র।
পরিবার জানায়, অভাবের সংসারে বাড়তি আয়ের আশায় ১০ দিন আগে এলাকার একদল কৃষি শ্রমিকের সাথে উঠতি বোরো ধান কাটতে ঢাকা গাজীপুর কাপাসিয়ায় যান কৃষি শ্রমিক মমিনুর (৩২)। আগামী ২-৩ দিনের মধ্যে তার বাড়ি ফেরার কথা ছিল। সে আশায় পথ চেয়ে থাকেন তার এক সন্তান ও গর্ভবতী স্ত্রী। পুর্ণ হয়নি তাদের আশা। জীবিত নয় বুধবার দুপুরে সেখানে কাজের সময় বজ্রপাতে মারা গিয়ে ওই রাতেই বাড়ি ফিরেছেন তিনি লাশ হয়ে। বৃহস্পতিবার সকাল ১১ টায় তার দাফন সম্পন্ন হয়।
ইত্তেফাক/নূহু
