উপজেলার হাটবাটী গ্রামে বৃহস্পতিবার বেলা বারটায় বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। নিহতের নাম অশোক গাইন (৬২)। তিনি হাটবাটী গ্রমের মৃত অনাথবন্ধু গাইনের পুত্র।
জানা গেছে, পাশ্ববর্তী বিলে গরু আনতে গেলে অশোক গাইনের ওপর বজ্রপাত হয়। তাকে উদ্ধার করে স্থানীয় বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরীসহ কয়েকশ মানুষ তাকে হাসপাতালে দেখতে যান।
ইত্তেফাক/নূহু
