রাজশাহীতে ৫৭ মাদকসেবীর জেল-জরিমানা

আপডেট : ১০ মে ২০১৮, ২০:৩৪
রাজশাহীতে ৫৭ মাদকসেবীকে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ১২৮ বোতলে থাকা ৫১ লিটার দেশি মদ জব্দ ও ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
বৃহস্পতিবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত রাজশাহী নগরীর সিটিহাট এলাকায় এ অভিযান চালায় র‌্যাব-৫ এর একটি দল। সেখানে প্রকাশ্যে মাদক সেবনের সময় ৫১ লিটার দেশি মদসহ ৫৭ মাদকসেবীকে গ্রেফতার করা হয়। 
 
পরে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে তাদের হাজির করা হয়। এ সময় আদালত ৪৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ১৩ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিতদের বৃৃহস্পতিবার সকালে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। পরে জব্দ করা মদ ধ্বংস করা হয়েছে।
 
ইত্তেফাক/নূহু