অবৈধ অনুপ্রবেশের দায়ে ৯ ছাত্র আটক

আপডেট : ১০ মে ২০১৮, ২১:০৭
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তবর্তী কর্ণেল বাজার এলাকা থেকে দুপুরে ভারতে অধ্যায়নরত নয় মাদ্রাসার ছাত্রকে আটক করেছে বিজিবির সদস্যরা।
 
বিজিবি জানায়, কর্ণেল বাজার সীমান্ত দিয়ে নয়জন মাদ্রাসার ছাত্র ভারতের দালালদের সহযোগিতায় কাটাতারের বেড়া পার হয়ে অবৈধ অনুপ্রবেশ করে। এ সময় সীমান্তে টহলরত  বিজিবি সদস্যরা তাদের আটক করে। এদের বাড়ি মাদারিপুর, শরীয়তপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়ায়।
 
২৫ বর্ডার গার্ড (বিজিবি) ক্যাম্পের অধিনায়ক ল্যাঃকর্ণেল শাহ  আলী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে দেশের প্রচলিত আইনে আখাউড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/নূহু