চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎ স্পৃষ্টে দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার সময় উপজেলার শীলকূপ ইউনিয়নের ইসমাঈল সিকদার বাড়ীতে এ ঘটনা ঘটে। অপরদিকে সরল ইউনিয়নে বাড়ির ওয়ারিংয়ের কাজ করতে গিয়ে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়।
নিহত দুজনের নাম মোঃ ইব্রাহিম (১৮) পিতা মোঃ ইউনুছ এবং মোজাম্মেল হক (২৭) পিতা সেনায়েত আলী।
জানা যায়, ঘটনার দিন সকাল ৭টায় নিজ বাড়ীতে বিদ্যুতের কাজ করতে গিয়ে মোজাম্মেল হক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে আহত হন। সে অবস্থায় তাকে বাঁশখালী হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে সরল ইউনিয়নের একটি বাড়িতে ওয়ারিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা ইব্রাহিমক পারিবারিক কবরস্থানে দাফন সম্পূর্ণ করা হয়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দিন হীরা বলেন, আমি ঘটনাস্থলে পরিদর্শন করেছি। এ ব্যাপারে পরিবারের সম্মতি না থাকায় পোষ্টমর্টেম করা হয়নি।
ইত্তেফাক/নূহু
