দাগনভূঞায় মোটর সাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

আপডেট : ১০ মে ২০১৮, ২২:৪০
মোটর সাইকেল দুর্ঘটনায় আহত দাগনভূঞা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মনির হোসেন মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 
 
গতকাল বুধবার দুপুর ৩ ঘটিকার সময় দাগনভূঞা থেকে মোটার সাইকেলে ফেনী যাওয়ার পথে মাতুভূঞা নামক স্থানে পথচারীর সাথে ধাক্কা লেগে মনির রাস্তায় পড়ে যান। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে ফেনী সদর হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বৃহস্পতিবার মারা যান তিনি। 
 
শুক্রবার সকাল ১০টায় তার নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী শোক জানিয়েছেন। মনির হোসেন দাগনভূঞা বাজারের ফল ব্যবসায়ী আবু তাহেরের তৃতীয় পুত্র। 
 
ইত্তেফাক/কেআই