লাল মাটির কোর্টে জয়যাত্রা থামছেই না বিশ্বসেরা স্প্যানিশ তারকা রাফায়েল নাদালের। মাদ্রিদ ওপেনের দ্বিতীয় রাউন্ডে বুধবার গায়েল মনফিলসকে ৬-৩, ৬-১ গেমে হারিয়ে শেষ ষোলোতে পৌঁছে গেছেন তিনি।
এই জয়ের মাধ্যমে মাটির কোর্টে টানা ৪৬ সেট জেতার নিজস্ব রেকর্ডটিকে ৪৮-এ উন্নীত করলেন নাদাল। ১৯৮৪ সালে জন ম্যাকেনরোর একই কোর্টে টানা ৪৯ সেট জয়ের রেকর্ড থেকে মাত্র এক সেট দূরে অবস্থান করছেন তিনি। বার্সেলোনা ওপেন এবং মন্টে কার্লো ওপেন জিতে মাদ্রিদ ওপেনে আসা এই স্প্যানিশ তারকার ক্লে কোর্টে টানা ২০তম জয় এটি।
শেষ ষোলোতে আজ রাতে নাদাল মুখোমুখি হবেন আর্জেন্টাইন দিয়েগো শোয়ার্টজম্যানের।
ইত্তেফাক/মোস্তাফিজ
