কুমিল্লার মুরাদনগরে বৃহস্পতিবার বিকেলে কালবৈশাখীতে দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় আর্দশ এসআর উচ্চ উচ্চ বিদ্যালয়ের প্রায় ২০জন শিক্ষার্থী আহত হয়েছে।
স্থানীয়রা জানায়, উপজেলার হাটাশ, খোষঘর, হিরাপুর ও চাপিতলা গ্রামের ওপর দিয়ে বৃহস্পতিবার বিকেলে কালবৈশাখী বয়ে যায়। এতে প্রায় দুই শতাধিক ঘর-বাড়ি ও সহস্রাধিক গাছপালা বিধ্বস্ত হয়েছে।
এ ব্যাপারে হাটাশ আর্দশ এসআর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোতালেব মিয়া জানান, স্কুল চলাকালে ঝড়ের আঘাতে তার বিদ্যালয় বিধ্বস্ত হয়েছে। এ সময় প্রায় ২০জন শিক্ষার্থী আহত হয়। উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়ম বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যালয় তারাতাড়ি মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
