মধুখালী উপজেলার আলতু খান জুট মিলের এক শ্রমিক ট্রাক চাপায় নিহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক মো. আতিয়ার সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের করিমপুর গ্রামের মৃত. হালিম মোল্যার ছেলে।
মধুখালী ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করে। আতিয়ার সকালের শিফটে জুট মিলে দায়িত্ব পালনের উদ্দেশ্যে পৌর সদরের বনমালিদিয়া গ্রামের ভাড়াটিয়া বাসা থেকে বাইসাইকেলযোগে জুট মিলে যাচ্ছিলেন।
মধুখালী থানার এসআই পলাশ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
