আশুগঞ্জে ফুটপাত উচ্ছেদ

আপডেট : ১১ মে ২০১৮, ১৪:৩৭
আশুগঞ্জ রেলগেট এলাকার ও বাজারের ফুটপাত উচ্ছেদ করা হয়েছে। শুক্রবার সকালে ও  বৃহস্পতিবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার দুই দফা এই অভিযান পরিচালনা করেন।
 
আশুগঞ্জ রেলগেট, বাজারের উত্তর ও দক্ষিণ গলি এলাকায় ফুটপাতে ব্যবসা পরিচালনা করায় সড়কের দুই পাশে প্রতিনিয়তই যানজট সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন সড়কের দুপাশের স্থাপনা উচ্ছেদে এই অভিযান পরিচালনা করেন।
 
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার বলেন, এই অভিযানের ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাগব হবে। আগামীদিনে ফুটপাতে আবার কেউ স্থাপনা বসিয়ে ব্যবসা পরিচালনা করলে কঠোর ব্যবস্থা ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হবে।
 
ইত্তেফাক/আরকেজি