যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে গত তিনদিনে ৭০টি স্বর্ণের বার এবং ১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বিজিবি। স্বর্ণ পাচারের সাথে জড়িতদের আটক করতে না পারলেও মার্কিন ডলার পাচারের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, সর্বশেষ আজ শুক্রবার সকালে বেনাপোল বাজার থেকে ৩৪টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। এনিয়ে গত তিনদিনে ৭০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, বেনাপোল বাজার থেকে ওই ৩৪টি স্বর্ণের বার ছাড়াও ঘিবা সীমান্ত থেকে ২৪টি এবং পুটখালী সীমান্ত থেকে ১২টি স্বর্ণের বার জব্দ করা হয়। তবে, এসব স্বর্ণ জব্দের সাথে কোন চোরা কারবারিকে আটক করতে পারিনি বিজিবি সদস্যরা। এদিকে গতকাল বৃহস্পতিবার রাতে ঘিবা সীমান্ত থেকে এক লাখ মার্কিন ডলারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। একইদিনে আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে জব্দ করা হয়েছে ৪০ হাজার মার্কিন ডলার।
ইত্তেফাক/এসএস
