শার্শা সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত

আপডেট : ১১ মে ২০১৮, ১৬:২৩
যশোরের শার্শা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি এসোসিয়েশন লি. (বিআরডিবি) এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
 
এবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিন বছরের জন্য নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান তরিকুল ইসলাম ঝন্টু এবং ভাইসচেয়ারম্যান আব্দুর রব।
 
পরিষদের অন্যান্য সদস্যরা হয়েছেন আব্দুস সালাম, ডা. আবু তাহের, শাহ আলম (নয়ন), আতিয়ার রহমান, মিজানুর রহমান, আঞ্জুয়ারা বেগমসহ ৮ জন।
 
ইত্তেফাক/এসএস