কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের ধুবইল রেলওয়ে লেভেলক্রসিং এলাকায় আজ শুক্রবার বিকেল ৫টার সময় ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে মা ও ছেলে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে খুলনা গামী আন্তঃনগর ট্রেন কপোতাক্ষ এক্সপ্রেস উল্লেখিত স্থান অতিক্রমকালে এক নারী তার কোলে থাকা শিশুকে নিয়ে ওই ট্রেনের নীচে ঝাঁপ দেয়। ট্রেন চলে যাওয়ার পর তারা ট্রেন লাইনের উপর এক বোরখা পরিহিত নারী ও এক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। নিহত নারীর আনুমানিক বয়স ২৫-৩০ বছর ও শিশু সন্তানের বয়স দুই বছর।
মিরপুর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআই
