মাগুরায় জলাবদ্ধতায় খেলার মাঠে পানি

আপডেট : ১২ মে ২০১৮, ০২:২৭

মাগুরায় কয়েকদিনের বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীরা বিপাকে পড়েছে এবং খেলাধুলা বন্ধ রয়েছে।  জানা গেছে, জেলা শহরে খেলার মাঠের স্বল্পতা রয়েছে। যে কয়েকটি মাঠ রয়েছে সেখানে রয়েছে জলাবদ্ধতার সমস্যা। পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে থাকে।

 

মাগুরা শহরের কলেজ রোডে অবস্থিত এজি একাডেমী বিদ্যালয়েরও খেলার মাঠ রয়েছে। এই মাঠে পানি নিষ্কাাশনের কোনো ড্রেন না থাকায় বৃষ্টি হলে বিদ্যালয়ের মাঠে হাঁটু সমান পানি জমে থাকে।  গত কয়েকদিনের বৃষ্টিতে বিদ্যালয়ের পুরো মাঠটি পানিতে ডুবে গেছে। ফলে কোমলমতি শিক্ষার্থীদের বিপাকে পড়তে হচ্ছে। খেলাধুলা বন্ধ রয়েছে। মাঠে হাঁটু পানি জমেছে। 

 

এই বিষয়টি নিয়ে ইতিপূর্বে মানববন্ধন হয়েছিল। জেলাবাসীর দাবি এই মাঠগুলো রক্ষার জন্য পরিকল্পনার মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হোক। যাতে বর্ষা মৌসুমে মাঠগুলে পানিতে তলিয়ে না যায় এবং শিক্ষার্থীরা সারা বছর খেলাধুলা করতে পারে।

ইত্তেফাক/নূহু