শ্রীপুর-বরমী সড়ক সংস্কারের দাবিতে শুক্রবার মানববন্ধন করেছে এলাকার শতশত মানুষ। জুমার নামাজের পর শ্রীপুর-বরমী সড়কের সোনাকরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বরমী ইউনিয়ন বিএনপি নেতা আক্তারুজ্জামান শামীমের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুবদল নেতা বিল্লাল হোসেন, ছাত্রনেতা জাকির হোসেন, রাসেল সরকার, বরমী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল রানা প্রমুখ।
ইত্তেফাক/নূহু
