ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্স কর্মকর্তাদের উদ্যোগে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। পরে হলরুমে কেক কেটে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেডিক্যাল অফিসার ডা. নূঝাত সুবাহ। ওয়ার্ড ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স রাখি সায়মার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র স্টাফ নার্স আলহাজ আব্দুল হালিম, শ্যামল আদিত্য, সন্ধ্যা রানী মণ্ডল, মমতাজ বেগম, রাফেজা সুলতানা বিলকিস, মায়া রাণী দাস, নাছিমা খাতুন, সুপর্ণা দে, রহিমা খাতুন, শাহানাজ পারভীন, আলেয়া ফেরদৌসী, নাজমা আক্তার ও মাহবুবা সালমা প্রমুখ। আলোচনা সভায় আধুনিক নার্সিঙয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিংগেলের সেবাকর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা করা হয়।
ইত্তেফাক/এসএস
