মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক, নাশকতাসহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২৪ জনকে গ্রেফতার করেছে। এদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতদের আজ দুপুরে আদালতে চালান দেয়া হয়েছে। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/এসএস
