সেল্টা ভিগোকে বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে এই ম্যাচে ৬-০ গোলে হারিয়েছে দলটি। লা লিগার এই ম্যাচ জয়ের ফলেও ৩৭ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে রিয়ালের অবস্থান তৃতীয়।
ক্রিস্টিয়ানো রোনালদো ও রামোসকে ছাড়াই এই ম্যাচ খেলতে নেমেছিল রিয়াল। তবে এই ম্যাচে তাদের অভাব বোধ করেনি দলটি। প্রথম দুটি গোল করেছেন গ্যারেথ বেল। রিয়ালের পক্ষে ইসকো তৃতীয় ও আজহার হাকিমি করেন চতুর্থ গোল।
সার্জি গোমেজের আত্মঘাতি গোলে আরেকদফা ব্যবধান বাড়ে। আর শেষ গোলটি করেছেন টনি ক্রুস। তাই হাফ ডজন গোলের ব্যবধানে ম্যাচ জিতেছে রিয়াল।
ইত্তেফাক/কেআই
