সাভারে রবিবার ভোরে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তারা হলেন- কমলাপুর গ্রামের মোবারক মিয়ার ছেলে রিকশাচালক চাঁন মিয়া (৩৮) ও কাউন্দিয়া এলাকার সুলতান মিয়ার ছেলে আব্দুল আলিম (৩২)।
পুলিশ জানিয়েছে, সাভারের কমলাপুর ও কাউন্দিয়া এলাকায় ভোরে লাশগুলো দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে লাশগুলো উদ্ধার করা হয়েছে। চাঁনমিয়া শনিবার রাতের যেকোনো সময় বিষপান করে এবং আলিম ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে পুলিশের ধারণা। এসআই দীপঙ্কর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/আরকেজি
