আজ ভয়াল ১৩ মে, টাঙ্গাইলে টর্নেডোর ভয়াবহ আঘাতের ২২তম বার্ষিকী। টাঙ্গাইলের ৫টি উপজেলাবাসীর শোক ও আতঙ্কের দিন আজ।
২২ বছর আগে ১৯৯৬ সালের এই দিনে ২-৩ মিনিট স্থায়ী টর্নেডোর ছোঁবলে সখীপুর, গোপালপুর, কালিহাতী, বাসাইল, এবং ঘাটাইল উপজেলার ৫২৩জন নারী-পুরুষ নিহত এবং ৩০ হাজার আহত হন।
৮৫ হাজার ঘরবাড়ি, ৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১৭টি মসজিদ এবং ১৪টি মন্দির লণ্ডভণ্ড হয়ে যায়। সেদিনের কথা মনে হলে এখনও শিউরে ওঠে ভুক্তভোগি পরিবারের সদস্যরা।
ইত্তেফাক/আরকেজি
