নওগাঁর মান্দায় যাত্রীবাহী বাসের চাপায় কাজল কুমার (৩৪) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বদ্দপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
কাজল উপজেলার ভাঁরশো গ্রামের বীরেন্দ্রনাথের ছেলে ও মৈনম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন ।
জানা গেছে, সকাল ৮টার দিকে কাজল মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার জন্য বের হন। নওগাঁ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি বাস পথের মধ্যে বদ্দপুর এলাকায় তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মান্দা থানার ওসি আনিছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ইত্তেফাক/আরকেজি
