আফগানিস্তানের জালালাবাদে বিস্ফোরণ, নিহত ৪

আপডেট : ১৩ মে ২০১৮, ১৬:০১
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে বেশ কয়েকটি বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জনের অধিক। স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা। 
 
খবরে বলা হয়, রবিবার কাস্টম’স ফাইন্যান্স ডিপার্টমেন্টে অন্তত তিনটি বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। ধারণা করা হচ্ছে এটি কোন সমন্বিত হামলা। বিস্ফোরণের পরপরই অজ্ঞাত বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে নিরাপত্তা বাহিনী। আল জাজিরা।
 
ইত্তেফাক/জেআর।