টাঙ্গাইলের মধুপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রলীগ নেতা এবং এইসএসসি পরীক্ষার্থী সোহেল রানা (১৭) আজ সোমবার সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
পুলিশ জানায়, সোহেল আজ সন্ধ্যায় মধুপুর পৌর শহরের চাড়ালজানি মহল্লার বাসায় অচল ফ্রিজে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। আহত সোহেল রানাকে মধুপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই সে মারা যায়।
সোহেল রানা মধুপুর কলেজ শাখা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক ছিল। মধুপুর কলজে থেকে সে এবার এইসএসসি পরীক্ষা দিচ্ছিল। আগামীকাল মঙ্গলবার কলেজে তার ব্যবহারিক পরীক্ষা ছিল। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ইত্তেফাক/নূহু
