ভোট ডাকাতি এবং দখলের নির্বাচন মানবেন না বলে সাফ জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। আজ মঙ্গলবার সকাল পৌণে ৯টায় মিয়াবাড়ি মেইন রোডের রহিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটদান শেষে মঞ্জু বলেন, সকাল থেকে ৩০টি কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেয়া হয়েছে। তাদেরকে মারধর করা হচ্ছে। ভোটারদের নানা ধরণের হুমকি ধামকি দেয়া হচ্ছে। আপনারা খোঁজ নিয়ে দেখুন ২৫, ২২, ২৯, ৩০, ২৮ এবং ২৬ নম্বর ওয়ার্ডে ভয়ংকর অবস্থা। সকাল থেকে আওয়ামী লীগের লোকজন কেন্দ্রগুলো দখলে নিয়েছে।
ভোট বর্জন করবেন কিনা- এমন প্রশ্নের জবাবে মঞ্জু বলেন, শেষ পর্যন্ত ভোটে থাকব। প্রমাণ করব এ সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
ইত্তেফাক/এমআই
