খুলনা সিটি করপোরেশনের নির্বাচনে সুষ্ঠু ভোটের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক। আজ মঙ্গলবার সকাল ৮টায় পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভোটদান শেষে তিনি সাংবাদিকদের কাছে এ সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হচ্ছে। আশা করি খুলনার উন্নয়নের স্বার্থে ভোটাররা নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন।
ইত্তেফাক/এমআই
