সাতক্ষীরার ঝাউডাঙ্গায় ছাদ থেকে পড়ে এক নির্মান শ্রমিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত নির্মান শ্রমিকের নাম আব্দুর রকিব (৪০)। তিনি সদর উপজেলার চুপড়িয়া গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে।
ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান আজমল হোসেন জানান, নির্মান শ্রমিক আবদুর রকিব ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামে বাবুল সরদারের দ্বিতল ভবনের নির্মাণ কাজ করছিলেন। এ সময় তিনি হঠাৎ অসাবধানতাবশতঃ পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইত্তেফাক/নূহু
