বিরামপুরে বজ্রপাতে নারীর মৃত্যু

আপডেট : ১৫ মে ২০১৮, ১৬:৪২
দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী কাটলা ইউনিয়নের দক্ষিণ হরিরামপুর গ্রামে মঙ্গলবার দুপুরে বজ্রপাতে কার্তিকী বালা (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত নিবাস চন্দ্র রায়ের স্ত্রী।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাটলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন বলেন, বাড়ির পাশে ধান শুকানোর কাজ করছিলেন কার্তিকী বালা। হঠাৎ বৃষ্টি আসলে এসময় বজ্রপাতে গুরুত্বর আহত হন তিনি। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
 
ইত্তেফাক/এসএস