রাজশাহীতে ২৪৩ বোতল ফেন্সিডিল ও কারসহ আটক ৩

আপডেট : ১৫ মে ২০১৮, ১৮:৫৯
রাজশাহীতে ২৪৩ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে নগরীর এয়ারপোর্ট থানা এলাকার সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ১২-৯২৫৪) জব্দ করা হয়।
 
আটকরা হলেন, নগরীর নতুন ফুদকিপাড়া এলাকার আজিজুল হকের ছেলে হাসিবুল (৩৫), গোপালগঞ্জের মাঝিপাড়া পুলিশ লাইন এলাকার কালাম উদ্দীনের ছেলে রহমত (২২) ও পিরোজপুরের ইন্ডার এলাকার মৃত আলাউদ্দীনের ছেলে হৃদয় (২১)।
 
এয়ারপোর্ট থানা এএসআই সামাউর বলেন, সন্দেহ হলে তাদের গাড়ির গতিরোধ করে তল্লাশী করা হয়। এ সময় ২৪৩ বোতল ফেন্সিডিল পাওয়া যায় তাদের গাড়িতে। এ সময় তাদের তিনজনকে আটক করা হয়।
 
ইত্তেফাক/নূহু