রংপুর নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের ভুরারঘাট রোডস্থ ভাঙ্গা ব্রিজ থেকে নাজিরদিগর পর্যন্ত পাকা রাস্তার সংস্কার কাজের মঙ্গলবার উদ্বোধন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ।
এলজিইডি’র তত্ত্বাবধায়নে প্রায় ২৪শ’ মিটার রাস্তা সংস্কার কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র সামসুল হক, সংরক্ষিত নারী কাউন্সিলর নাজমুন নাহার। পরে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাসিক সভায় যোগদান করেন।
ইত্তেফাক/এসএস
