ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে কুরুলিয়া খালের পাড়ে গতকাল মঙ্গলবার বিভিন্ন মাদকের নিষ্পত্তিকৃত ২৪০টি মামলার প্রায় ১ কোটি ৩ লক্ষাধিক টাকার বিভিন্ন মাদক ধ্বংস করেছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম।
এসময় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শরাফ উদ্দিন আহমেদ, সুলতান সোহাগ উদ্দিন, ফারজানা আহমেদ, আয়েশা বেগম, জাহিদ হোসাইন, তারান্নুম রাহাত, আদালতের পুলিশ পরিদর্শক মাহাবুবুর রহমানসহ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মকর্তা কর্মচারী ও পুলিশের অন্যান্য অফিসারগন উপস্থিত ছিলেন।
ধ্বাংসকৃত মাদকের মধ্যের রয়েছে ইয়াবা ট্যাবলেট ৮৬৪৬, ফেন্সিডিল ২২১৯, স্কপ সিরাপ ১৬৯২, গাঁজা ৮০৪ কেজি, বিদেশী মদ ২৬৫ বোতল, চোলাই মদ ১৬৮ লিটার ও হেরোইন ৪০ গ্রাম।
ইত্তেফাক/রেজা
