তিন সেতুর কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

আপডেট : ১৬ মে ২০১৮, ১৪:৩২
কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতুর কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিনদিন ধরে যানজট অব্যাহত রয়েছে। ওই সেতুগুলোর কাছে গিয়ে যানবাহন থেমে যাওয়ায় যানজটের সৃষ্টি হচ্ছে। গত রবিবার রাত থেকে শুরু হওয়া এ যানজট আজ বুধবারও দেখা গেছে।
 
জানা যায়, অতিমাত্রায় যানবাহনের চাপে দাউদকান্দির গোমতী সেতু, মুন্সীগঞ্জের মেঘনা ও নারায়ণগঞ্জের কাঁচপুর সেতু কেন্দ্রিক যানজট ক্রমেই বাড়ছে। এই তিনদিন ধরে ওই মহাসড়কে স্থবির হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। গতকাল মঙ্গলবার রাতে ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতে সময় লেগেছে ১০-১২ ঘণ্টা।
 
হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, ঢাকার দিকে যানবাহনের গতি অনেক কম। এছাড়া দিনের বেলায় পণ্যবাহী গাড়িগুলো ঢাকায় প্রবেশে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তাই মহাসড়কের ফোরলেনে চলাচলকারী সব যানবাহন ওই তিনটি ব্রিজের কাছে গিয়ে থেমে যায়। এতে যানজট কমছে না।
IMG0
গজারিয়া (মুন্সীগঞ্জ) ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, কি কারণে এ যানজট তা জানেন না। যানজট নিরসনে মেঘনা ও গোমতী সেতুতে পুলিশ কাজ করছে। ৪০ কিলোমিটার যানজট গজারিয়া অতিক্রম করে নারায়ণগঞ্জে পৌঁছেছে।
 
ইত্তেফাক/আরকেজি/এসএস