শ্রীমঙ্গলে লোকালয়ে বনরুই

আপডেট : ১৬ মে ২০১৮, ১৭:০৫
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় লোকালয়ে ধরা পড়েছে মহাবিপন্ন প্রাণী বনরুই। অসুস্থ বনরুইটিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে পাঠানো হয়েছে। গত ১৪ মে সোমবার সকালে বন বিভাগের মাধ্যমে এই প্রাণীটিকে ঢাকায় পাঠানো হয়।
 
শ্রীমঙ্গলস্থ বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, গত ২৬ এপ্রিল উপজেলার ইছবপুর গ্রামে ঝড় বৃষ্টির কবলে পড়ে আহত অবস্থায় লোকালয়ে ধরা পড়ে বিপন্ন প্রজাতির বনরুইটি। পরে লোকমুখে খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এটিকে উদ্ধার করে নিয়ে আসে। সেখানে প্রাণীটিকে সুস্থ করে তুলতে দীর্ঘ চেষ্টা করা হয়। অবশেষে ২০ দিন পর বনরুইটি মোটামুটি সুস্থ হয়ে উঠলে এটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে পাঠানো হলো।
 
ইত্তেফাক/নূহু