নিখোঁজ হওয়ার ৬ দিন পরেও সন্ধান মেলেনি নাসিরের (৩০)। তিনি নওগাঁর বদলগাছী উপজেলার মহেশপুর গ্রামের মোঃ আশরাফের ছেলে। নাসির মহাস্থানগড় থেকে নিখোঁজ হন। নাসিরের সন্ধান না পাওয়ায় তার বাবা-মা হতাশ হয়ে পড়েছেন।
নাসিরের বাবা জানান, নাসির কিছুটা মানসিক ভারসাম্যহীন। গত ১১ মে মহাস্থানগড়ে মিলাদ মাহফিলে যান তিনি। সেখান থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। নাসিরের ১টি সন্তান আছে।
নাসিরের বাবা-মা আকুতি জানিয়েছেন সবার কাছে। নাসিরকে যদি কেউ খুঁজে পান তাহলে এই মোবাইল নম্বরে-০১৭৪০-৫৪০৬৫১, ০১৯৪৪-২৫৯০৮৪ জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন তার বাবা-মা।
ইত্তেফাক/নূহু
