প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ের সামনে বগুড়া জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবুর রহমান মজনু, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, সাংগঠকি সম্পাদক আসাদুর রহমান দুলু, আওয়ামী লীগ নেতা এ্যাডঃ জাকির হোসেন নবাব, সুলতান মাহমুদ খান রনি, সাজেদুর রহমান শাহিন, যুবলীগ নেতা শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু প্রমূখ।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব মমতাজ উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতা ও যোগ্য নেতৃত্বে দেশ ধাপে ধাপে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তাঁর যোগ্য নেতৃত্বে পদ্মা সেতু নির্মাণ ও বঙ্গবন্ধু স্যাটালাইট-১ মহাকাশে উৎক্ষেপণ সম্ভব হয়েছে।
ইত্তেফাক/নূহু
