আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা শহরের পাইকারী কাঁচাবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নছিমন চালক নিহত হয়েছেন। নিহত নছিমন চালকের নাম জয়নাল হোসেন (৩৩)। তিনি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার সাতগাছিয়া গ্রামের মোতালেব হোসেনের পুত্র।
পুলিশ ও হাসপাতাল সুত্রে জানা যায়, নিহত জয়নাল নছিমনে করে জেলার শ্রীপুর উপজেলার ওয়াপদা নামক স্থানে মাছ নামিয়ে ফিরছিল। এ সময় পথে মাগুরা শহরের পাইকারী কাঁচাবাজার এলাকায় একটি ট্রাক ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
আশংকাজনক অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার এস আই বিশ্বজিৎ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ইত্তেফাক/নূহু
