পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহিন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে জেলার সদর উপজেলার কামাত কাজল দীঘি ইউনিয়নের টেংনাপাড়ায় এ ঘটনাটি ঘটে। নিহত শাহিন ওই এলাকার কছিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার রাতে শাহিন তার বাড়ির বৈদ্যুতিক মিটারের সংযোগ ছিঁড়ে থাকতে দেখেন। তিনি নিজেই সংযোগের তার জোড়া দিয়ে টেপ মোড়ানোর কাজ করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তার পরিবারের লোকজন তাকে তাৎক্ষণিক পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হাসান সরকার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
