মোরেলগঞ্জে অগ্নিকাণ্ড ৪ দোকান পুড়ে গেছে

আপডেট : ১৭ মে ২০১৮, ১৮:৫৯
বাগেরহাটের মোরেলগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার বেলা  সোয় ২টার দিকে উপজেলার চিংড়াখালী ইউনিয়নের চিংড়াখালী বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।পরে স্থানীয়রা প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
 
চিংড়াখালী ইউপি চেয়ারম্যান মো. আলী আক্কাস বুলু জানান, দুপুর সোয়া ২টার দিকে ইউনিয়নের চিংড়াখালী বাজারে আকষ্মিক অগ্নিকাণ্ডে ব্যাসায়ী উত্তম দেবনাথ, বাবুল শিকদার, সেলিম শেখ ও কালাচাঁদ ওরফে দীপকের মালিকানাধীন চারটি মুদি দোকান আগুনে পুড়ে যায়। এতে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী ব্যাবসায়ীরা।
 
তিনি আরো জানান, কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা এখোনো নিশ্চিত হওয়া যায়নি।
 
ইত্তেফাক/নূহু