পবিত্র মাহে রমজানে ফরমালিনযুক্ত ও ভেজাল খাদ্য প্রতিরোধ অভিযান চালানো হয়েছে রংপুরে। বৃহস্পতিবার দুপুরে এ অভিযান চালানো হয়। এ সময় বেশ কয়েকটি প্রতিষ্ঠান থেকে ৯১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রংপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরীতে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে নগরীর সিটি বাজারে ২টি কলার দোকান ২৫ হাজার টাকা, ২টি আম, আপেল ও খেঁজুরের দোকানে ৪০ হাজার টাকা, পায়রা চত্ত্বরে দুটি খাবার হোটেলে ২৫ হাজার টাকা, সর্বমোট ৯১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। রংপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছন্দা পাল এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন র্যাব-১৩ রংপুরের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার ও এএসপি মাহামুদুল হাসানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
ইত্তেফাক/নূহু
