খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের মতো জাতীয় নির্বাচনেও ধানের শীষকে প্রত্যাখ্যান করে নৌকাকে জনগণ জয়ী করবে বলে মন্তব্য করেছেন, যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির। বৃহস্পতিবার বিকেলে যশোরের ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসা প্রাঙ্গণে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত উপজেলা যুবলীগের আলোচনা সভা এবং উপজেলা আওয়ামী লীগের দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে জননেত্রী শেখ হাসিনা ও নৌকা মার্কার বিকল্প নেই। যারা শেখ হাসিনার উন্নয়নকে বিশ্বাস করে না, যারা উন্নয়ন চোখে দেখতে পারে না তারা আমাদের দেশকেও ভালোবাসতে পারে না।
এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার আগামী জাতীয় নির্বাচনে তিনশ আসনেই বিজয়ী হবে।
উপজেলা যুবলীগের আহ্বায়ক ওবাইদুর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক ইলিয়াস হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসিবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সিনিয়র সহসভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, সাধারণ সম্পাদক মুছা মাহামুদ, জেলা পরিষদ সদস্য ইকবাল আহমেদ রবি, যশোর জেলা আওয়ামী মহিলা যুবলীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী।
আরো উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সহসভাপতি মো. আজহার, জেলা মহিলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পপি আক্তার, যশোর সদর উপজেলা মহিলা যুবলীগের সভাপতি মাসুরা খাতুন হাসি, ঝিকরগাছা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান, হাজিরবাগ ইউনিয়ন যুবলীগের সভাপতি সভাপতি মো. রবিউল রহমান, সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, নাভারণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রহিম মৃধা, যুবলীগ নেতা উজ্জহল হোসেন, জসিম উদ্দীন, সাবেক ছাত্রলীগ নেতা শামসুজ্জোহা লোটাস, ঝিকরগাছা পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাক আবু সাঈদ মিলন, নাভারণ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ ইমরান প্রমুখ।
ইত্তেফাক/নূহু
