সাংবাদিকদের মেয়ে পটানোর কৌশল শেখাল আর্জেন্টিনা!

আপডেট : ১৭ মে ২০১৮, ২২:৪৫
বিশ্বকাপের সংবাদ সংগ্রহের জন্য রাশিয়ার উদ্দেশে উড়াল দেয়ার আগে দেশটির সাংবাদিকদের জন্য একটি কর্মশালার আয়োজন করছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সেই প্রশিক্ষণে সাংবাদিকদের জন্য দেয়া হয় একটি নির্দেশিকা। সেই নির্দেশিকার একটি অংশ ছিল রুশ মেয়েদের সঙ্গে কীভাবে প্রেম করা যায়। এটি জানাজানি হলে সমালোচনা শুরু হয়। শেষ পর্যন্ত সমালোচনার মুখে ক্ষমা চেয়েছে এএফএ।
 
রুশ ভাষা ও সংস্কৃতি শেখানোর অংশ হিসেবে এই নির্দেশিকা দিয়েছিল এএফএ। সেখানেই পরামর্শ দিয়েছে, ‘অন্য মেয়েদের মতো রাশিয়ান মেয়েরাও খেয়াল করেন আপনি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, কতটা ফিটফাট, শরীরে দুর্গন্ধ আছে কি না। পণ্য হিসেবে দেখাটা তারা পছন্দ করে কি না। শারিরীক সম্পর্ক তাদের আগ্রহ থাকলেও তারাও নিজেদের অনন্য হিসেবে গুরুত্ব পেতে চান। আর শারিরীক সম্পর্ক তারা একান্ত ব্যক্তিগতভাবেই দেখে।’
 
নির্দেশিকাকে কৌশল শেখানোর এই অংশকে ‘অনিচ্ছাকৃত ভুল’ হিসেবে স্বীকার করেছে এএফএ। দেশটির বৈষম্য ও বর্ণবাদবিষয়ক জাতীয় প্রতিষ্ঠানের (আইএনএডিআই) প্রধান ক্লদিও প্রেসম্যান বলেন, ‘আমরা এএফএর সঙ্গে যোগাযোগ করে ব্যাখ্যা চেয়েছি। লেখাগুলো নারীদের প্রতি অবমাননাকর।’
 
ইত্তেফাক/কেআই