ভৈরবে ৫ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

আপডেট : ১৮ মে ২০১৮, ০৯:১৪
 
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় চার হাজার ৯০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা বিভাগীয় গোয়েন্দা শাখার সদস্যরা। বৃহস্পতিবার রাত আটটার দিকে ভৈরব পৌরসভার গাছতলা এলাকার নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন— ইয়াবা সম্রাট ফরিদ ও তার স্ত্রী ইয়াছমিন। তারা এলাকায় ইয়াবার ‘ডিলার’ হিসেবে পরিচিত।
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা বিভাগীয় গোয়েন্দা শাখার পরিদর্শক মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব পৌরসভার গাছতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চার হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
 

ইত্তেফাক/এএম