স্বরূপকাঠিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৮ মে ২০১৮, ১৩:১২
স্বরূপকাঠিতে পানিতে ডুবে হৃদয় (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার পশ্চিম সোহাগদল গ্রামে শুক্রবার সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটেছে।
 
জানাগেছে, ওই গ্রামের হায়দার আলীর শিশু ছেলে হৃদয় সকালে সকলের অগোচরে বাড়ির পাশে ডোবায় পড়ে যায়। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/আরকেজি