নিউইয়র্কে প্রথমবারের মত অনুষ্ঠিত হলো আবৃত্তি উৎসব। প্রবাসের আবৃত্তিকারদের এই মিলনমেলা বসেছিল স্থানীয় সময় রবিবার নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে। নাট্য ব্যক্তিত্ব ও আবৃত্তিকার ড. সালেক খান মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিপুলসংখ্যক কবিতাপ্রেমী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আবৃত্তি করেন শরফুজ্জামান মুকুল, সংঘমিত্রা ভট্টাচার্য্য, জয়া চ্যাটাজী, লুবনা কাইজার, ফারুক আজম, ফারুক ফয়সল, এজাজ আলম, মোল্লা বাহাউদ্দিন পিয়াল, মেহের কবীর, হীরা চৌধুরী, রীপা নুর, আনোয়ারুল হক লাভলু, রাহাত আল মুক্তাদির, নাসিমা আক্তার, তন্ময় মজুমদার, হোসেন শাহরিয়ার তৈমুর, দুররে মাকনুন নবনী, শ্যামোলিপী শ্যামা, শুক্লা রায়, তাহ্রিনা পারভীন প্রীতি, নজরুল কবীর, ড. বিলকিস রহমান দোলা, মুমু আনসারী, শিরিন বকুল, শান্তা শ্রাবণী, আশরাফুল হাবিব চৌধুরী মিহির, পারভীন সুলতানা, সেমন্তী ওয়াহেদ, মিজানুর রহমান বিপ্লব, গোপন সাহা, আবীর আলমগীর, আহকাম উল্লাহ্ ও মিথুন আহমেদ।
নতুন প্রজন্মের মধ্যে আবৃত্তি করেছে লিওনা মুহিত, নাহরীণ ইসলাম, নুহা কাওসার, মুন জেবিন হাই, গুঞ্জরি সাহা, জারিন মাইশা, আবিবা ইমাম দ্যুতি।
এর আগে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন উৎসব পর্ষদের আহ্বায়ক আবীর আলমগীর, উপদেষ্টা মিথুন আহমেদ, উপদেষ্টা মাহতাব সোহেল, নাট্য ব্যক্তিত্ব ও আবৃত্তিকার ড. সালেক খান এবং নিউইয়র্ক আবৃত্তি উৎসবের সদস্য সচিব গোপন সাহা। বক্তারা বলেন, এই অয়োজনের মধ্য দিয়ে আবৃত্তির এক নতুন দিগন্ত উম্মোচন হলো।
আবৃত্তি উৎসব উৎসর্গ করা হয়েছে কবি ও ভাষা সংগ্রামী বেলাল চৌধুরী এবং আবৃত্তিকার ও মুক্তিযোদ্ধা কাজী আরিফকে। কবি ও ভাষা সংগ্রামী বেলাল চৌধুরী জীবনচরিত পাঠ করেন মিজানুর রহমান বিপ্লব এবং আবৃত্তিকার ও মুক্তিযোদ্ধা কাজী আরিফের জীবনচিত্র পাঠ করেন ড. বিলকিস রহমান দোলা।
আয়োজনের উপদেষ্টা মিথুন আহমেদ ও মাহতাব সোহেল এবং উদ্বোধক সালেক খানকে উৎসব স্মারক উত্তরীয় পরিয়ে দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কৌশিক আহমেদ।
প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানের সমন্বয়কারী ছিলেন সেমন্তী ওয়াহেদ। তাকে সহযোগিতা করেন এজাজ আলম, মেহের কবীর, হোসেন শাহরিয়ার তৈমুর ও মোল্লা বাহাউদ্দিন পিয়াল। এছাড়া অনুষ্ঠান ঘোষণায় ছিলেন আশরাফুল হাবিব চৌধুরী মিহির, দুররে মাকনুন নবনী ও হোসেন শাহরিয়ার তৈমুর।
ইত্তেফাক/এমআই
