সাতক্ষীরার আশাশুনিতে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো একজন। আজ শুক্রবার দুপুরে আশাশুনি উপজেলার ফকরাবাদ গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত গৃহবধূর নাম ষষ্ঠি কুণ্ডু (৩৫)। তিনি আশাশুনি উপজেলার ফকরাবাদ গ্রামের শ্যামল কুণ্ডুর স্ত্রী। তবে, এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে গৃহবধূ ষষ্ঠি কুণ্ডু তার বাড়ির পাশে একটি আম বাগানে আম কুড়চ্ছিলেন। এ সময় বিকট শব্দে বজ্রপাত ঘটলে তিনি ঘটনা স্থলেই মারা যান। এ সময় আহত হন আরো একজন। এদিকে, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আশশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এসএস
