পাবনায় দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলিতে নিহত ১, আহত ২০

আপডেট : ১৮ মে ২০১৮, ২০:৪৩
আধিপত্য বিস্তার নিয়ে পাবনা সদর উপজেলার চর ঘোষপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেনে। 
 
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম (৪৫) চর ঘোষপুর গ্রামের আজাহার আলী মণ্ডলের ছেলে। গুরুতর আহত ১১ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজ উদ্দিন জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে চর ঘোষপুর গ্রামের তারেক ও আতিয়ার গ্রুপের মধ্যে বেশকিছুদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই পক্ষ লাঠিশোঠা ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। সংঘর্ষ ও গোলাগুলিতে ২০ জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত ১২ জনকে পাবনা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এছাড়া ১১ জনকে ভর্তি করা হয়। হতাহত সবাই তারেক গ্রুপের সমর্থক। 
 
ইত্তেফাক/ইউবি